জয়পুরহাট প্রতিনিধিঃ
“থাকবে শিশু সবার মাঝে ভাল, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই শ্লোগানে সঙ্গীত, নৃত্য সহ নানা কর্মসূচী আর সাংকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমী জয়পুরহাট এর উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়মীলীগের সভাপতি ্এ্যাড. সামসুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক অতীন কুমার কুন্ডু, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী, ভারপাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুল হায়দার প্রমুখ।
তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হবে এই দিবসটি।
স/শ











