সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
জয়পুরহাট

জয়পুরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের সদর উপজেলার ভাদশা ইউনিয়নের পুর্ব ছাওয়ালপাড়া গ্রাম থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ১০গ্রাম হিরোইনসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আটককৃত হলেন অমৃত কুমার সরকার। সে সদর উপজেলার পুর্ব ছাওয়ালপাড়া গ্রামের রতন সরকারের ছেলে।

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর এর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, পুর্ব ছাওয়ালপাড়া গ্রামে হিরোইন কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই গ্রামের অমৃত কুমার সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজনের উপস্থিতি টের পেয়ে অমৃত সরকার তাদেরকে লক্ষ্য করে গুলি করার প্রস্তুতি নেয়।

এ সময় তাকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ১০ গ্রাম হিরোইনসহ হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/শ