সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জয়পুরহাট

জয়পুরহাটে চুরি হওয়া ৩ মাসের শিশু উদ্ধার, আটক ১

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
জয়পুরহাটে চুরি হওয়া ৩ মাসের শিশু  উদ্ধার, আটক ১

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট শহরের পদ্মা ক্লিনিক এলাকা থেকে চুরি হওয়া ৩ মাসের শিশু তামান্নাকে ২২ ঘন্টা পর পুলিশ শহরের আরেকটি ক্লিনিক থেকে উদ্ধার করা হয়েছে। শিশু চুরির অভিযোগে মুশিদা নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। শিশু তামান্নাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

 

আটককৃত মুর্শিদা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরট্টি গ্রামের এমরান হোসেনের স্ত্রী।

 
মামলা সুত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ৩ মাসের অসুস্থ শিশু কন্যার চিকিৎসার জন্য নওগাঁর ধামুইরহাট উপজেলার ভাতকুন্ডু গ্রাম থেকে আসেন শিশুটির বাবা বজলুর রশিদ ও মা জয়নব বেগম। বিনা খরচে উন্নত চিকিৎসার কথা বলে এক প্রতারক নারী সেখান থেকে বিকেলে তাদের শহরের পদ্মা ক্লিনিক এলাকায় নিয়ে আসেন।  ওই নারী শিশুটির মা-বাবাকে ক্লিনিকের ফটকে বসে রেখে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে মা-বাবা থানায় এসে ওই দিন সন্ধ্যায় শিশু চুরির মামলা দায়ের করেন।

 
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, গতকাল বেলা ১২টায় জয়পুরহাট শহরের পদ্মা ক্লিনিক থেকে মুর্শিদা নামের ঐ মহিলা শিশু তামান্নাকে চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে শহরের আল-শিফা ক্লিনিক থেকে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত শিশু তামান্না নওগাঁর ধামুইরহাট উপজেলার ভাতকন্ড গ্রামের বজলুর রশীদের কন্যা।

স/অ