জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নুর নগর (শিয়ালপাড়া) গ্রামের আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে জয়পুরহাট আদিবাসী ছাত্র পরিষদ।
বুধবার শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে পাঁচুর মোড়ে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন চলাকলে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতি ভূষন মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি এ্যাডঃ বাবুল রবিদস, জেলা ওয়াকার্স পার্টির নেতা জহুরুল ইসলাম,জেলা গন-ফোরামের সভাপতি মামুনুর রশিদসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।
বক্তারা অনতিবিলম্বে আদিবাসীদের উপর দফায় দফায় হামলা, ঘর-বাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ, নির্যাতন, লুটপাট ও উচ্ছেদের পায়তারার করা দোষীদের আইনের আওতায় নিয়ে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবী জানান।

এসসয় বক্তারা জয়পুরহাটের প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দেন। এরপর জেলাপ্রশাসকের কার্যালয় ঘেরাও এর ঘোষণা দেন বক্তারা।
স/অ









