জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে ২ দিন ব্যাপী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচর্যার উপর হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার সকাল ১১ টায় পাঁচবিবি উপজেলা অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু বককর সিদ্দিক মন্ডল, সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, উপজেলা মহিলা বিষয়কর্মকর্তা ফারজানা ইয়াসমিন প্রমুখ ।
সমাবেশে পাঁচবিবি পৌর সভার ৩০০ জন মা ও শিশু নিয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয় এবং প্রত্যেক মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যার জন্য উপকরন বিতরন করা হয়।
স/শ










