সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ আঘাত হেনেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জেরুজালেমে এসব হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া সব ড্রোন প্রতিহত করা হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা দু’টি ক্ষেপণাস্ত্র ও ১৩টি ড্রোন ভূপাতিত করেছে।
সূত্র: বিবিসি বাংলা










