সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
বিচিত্র

জুরাসিক যুগেও ছিল শিষ্ট খাদ্যাভ্যাসী প্রাণী

নিউজ ডেস্ক২০ জুলাই ২০১৯১ মিনিট পড়া
জুরাসিক যুগেও ছিল শিষ্ট খাদ্যাভ্যাসী প্রাণী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জুরাসিক যুগের নাম শুনলেই কল্পনায় ভেসে ওঠে বিশালাকার ডাইনোসরের ছবি। মাংসাশী ও তৃণভোজী বিশালদেহীর ওই প্রাণীর রাজত্বকালেও ছিল শিষ্ট খাদ্যাভ্যাসী প্রাণী! শুধু তাই নয়, বিজ্ঞানীদের দাবি সেটিই ইতিহাসের প্রথম স্তন্যপায়ী শিষ্ট খাদ্যাভ্যাসী প্রাণী।

জার্মানির বন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী বলছেন, চীনে এক ছোট্ট প্রাণীর ফসিল পাওয়া যায়। গবেষণা করে দেখা যাচ্ছে, এটি প্রায় ১৬ কোটি ৫০ লাখ বছর আগের, অর্থাৎ জুরাসিক যুগের। প্রায় ৫ ইঞ্চি দৈর্ঘ্যরে প্রাণীটি দেখতে অনেকটা ইঁদুরের মতো। তবে এর লেজ বর্তমান যুগের ইঁদুরের তুলনায় খানিকটা লম্বা। এটি পোকামাকড় খেত, থাকত গাছে। শারীরিক গঠনও ছিল একালের ইঁদুরের চেয়ে মজবুত।