ধর্ম

জুমার দ্বিতীয় আজানের জবাব দেওয়ার বিধান কী?

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : জুমার দ্বিতীয় আজানের জবাব দেওয়া কি বাধ্যতামূলক? এ ব্যাপারে সঠিক তথ্য জানতে চাই।

-সাইফুল ইসলাম, মাদারীপুর

উত্তর : জুমার দ্বিতীয় আজানের জবাব মৌখিকভাবে দেওয়া-না দেওয়ার ব্যাপারে ফিকহবিদদের মতানৈক্য থাকলেও নির্ভরযোগ্য মত অনুযায়ী মৌখিকভাবে না দেওয়া উত্তম। তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারবে। (আদ্দুররুল মুখতার : ১/২৯৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ২/৫৮, কিফায়াতুল মুফতি : ৩/২৬৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২০৯)।

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।