সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

জার্মানিতে রেলস্টেশনে হামলা, আহত ৫

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
জার্মানিতে রেলস্টেশনে হামলা, আহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জার্মানির ডুসেলডর্ফের প্রধান রেলস্টেশনে কুড়াল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়া আরও কয়েকজন সংশ্লিষ্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্টেশনকে ঘিরে রেখেছে পুলিশ। ওপরে চলছে হেলিকপ্টার। আহত মানুষজন পড়ে ছিলেন রাস্তায়।

 

জার্মান সংবাদমাধ্যম স্পাইজেলের এক সাংবাদিক ঘটনার সময় রেলস্টেশনেই ছিলেন। তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে।

 

ডুসেলডর্ফ হাপবাহনফ শহরের প্রধান রেলস্টেশন। প্রতিদিন প্রায় আড়াই লাখ মানুষ যাতায়াতের জন্য বেছে নেয় এই স্টেশন।

সূত্র: বাংলা ট্রিবিউন