সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

জামিনে মুক্তি পেলেন রাণীনগরের বিএনপির ৭ নেতাকর্মী

নিউজ ডেস্ক২১ মার্চ ২০২৪১ মিনিট পড়া
জামিনে মুক্তি পেলেন রাণীনগরের বিএনপির ৭ নেতাকর্মী

রাণীনগর প্রতিনিধি:
বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় জামিনে মুক্তি পেলেন নওগাঁর রাণীনগর উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৭ জন নেতাকর্মী। বুধবার সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান। গত ১০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আইনজীবী সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীরা হলেন, রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, যুগ্ন আহ্বায়ক মোসারব হোসেন, সদস্য নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান বেলাল ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মণ্ডল।

জানা গেছে, গত বছরের ২ নভেম্বর রাণীনগর উপজেলার বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় গত ৫ মার্চ তাদের ৭ জনকে গ্রেফতার দেখানো হয়।

হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।