
বগুড়ায় জেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাককে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের ২ নাম্বার ওয়ার্ডের ফুলবাড়ী তালুকদার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজ্জাক ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত বদিরউদ্দিন মণ্ডলের ছেলে ও বগুড়া জেলা পশ্চিম জামায়াতের আমির।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে ৭ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ফাঁড়ি পুলিশ সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, গ্রেপ্তারকৃতকে গ্রেপ্তারি পরোয়ানা থাকা মামলায় আদালতে পাঠানো হবে।
সূত্রঃ কালের কণ্ঠ









