সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

‘জামায়াত-শিবিরের কারণে’ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাহেদ উর রহমান

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
‘জামায়াত-শিবিরের কারণে’ নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত জাহেদ উর রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জামায়াত-শিবিরের কারণে নিজের নিরাপত্তা নিয়ে হুমকি বোধ করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান। শনিবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে তিনি এই দাবি করেছেন।

জাহেদ উর রহমান বলেন, আমি আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে হুমকিবোধ করায় এই ভিডিওটা করছি। এই নিরাপত্তাবোধহীনতা মূলত জামায়াত শিবিরের দিক থেকে।

আমি জানিনা আমার সামনে কী আছে, কিন্তু কিছু কথা বলে রাখা খুব জরুরি। এতদিন পর্যন্ত এভাবে কথা বলিনি কিন্তু একটা ঘটনা ঘটেছে যেটার কারণে এভাবে বলতে বাধ্য হচ্ছি।
তিনি আরো বলেন, সরাসরি পাবলিকলি একটা গুরুত্বপূর্ণ টকশোতে জামায়াতের হয়ে একজন আমাকে নাস্তিক বলেছেন। আমি ইসলাম বাতিল করতে চাই বলেছেন।

এর কারণে আমি মনে করি এটা জামাতের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটাই তারা এক্সিকিউট করছে। কারণ বাংলাদেশে বাংলাদেশে কাউকে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক বলে ট্যাগ দেওয়া মানে হচ্ছে, তাকে মেরে ফেলা যায়। তাকে হত্যাযোগ্য করে তোলা যায়। এই চেষ্টা দীর্ঘদিন থেকে হচ্ছে।