সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মহানগর কার্যালয়ের অডিটোরিয়ামে মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর অফিস সম্পাদক তৌহিদূর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।

স.আর









