নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোল্ডেন সানশাইন ৬ উইকেটে লর্ডস আমান -কে হারায়। টসে হেরে লর্ডস ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১০৬ রান তোলে।

দলের পক্ষে সর্বোচ্চ মোহিম ও লিমন ৩০ রান করে করে। বিপক্ষে হিমেল ১৪ ও মিদুল ১৫ রানে ২টি করে উইকেট নেন। জবাবে গোল্ডন সানশাইন ১৩.২ ওভারে ৪ উইকেটে ১০২ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ সাকিব ৪৫ ও মিদুল ২৪ রান করে।
বিপক্ষে সুরুজ ২০ রানে ২টি উইকেট নেন। দিনের অন্য খেলায় সম্্রাট বয়েজ ১ রানে হারায় আলিঙ্গন ক্রীড়া চক্রকে। টসে জিতে সম্রাট বয়েজ নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ তসলিম ৫১ ও ফয়সাল ৪৩ রান করে।
বিপক্ষে আবির ৩৩ রানে ২টি উইকেট নেয়। জবাবে আলিঙ্গন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫০ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ জোতি ২৮ ও শিমুল ২০ রান করে। বিপক্ষে রিংকু ২৮ ও তসলিম ১৯ রানে ৩টি করে উইকেট নেন।
স/আর










