সিল্কসিটিনিউজ ডেস্ক :
স্থানীয় দমকল বিভাগ এএফপিকে জানিয়েছে, টোকিওর উত্তরে গিয়োদা শহরে শনিবার পাইপ পরীক্ষা করার সময় একজন শ্রমিক ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরো তিন শ্রমিক সেখানে প্রবেশ করে আটকে যান।

দমকল বিভাগ জানিয়েছে, উদ্ধার কর্মীরা ম্যানহোল থেকে বেরিয়ে আসা উচ্চ ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস সনাক্ত করেছেন। তবে শহরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ম্যানহোলে পড়ার কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে গিয়োদা শহরের একজন কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনাটির কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চার শ্রমিককে ম্যানহোল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত বলে ঘোষণা করে।
পরিদর্শনের সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন, প্রয়োজনে পাইপ থেকে দূষিত পনি ও কাদা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল।
সূত্র : এএফপি










