সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে খুলতে দেওয়া হবে না : হেফাজত আমির

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৫২ মিনিট পড়া
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে খুলতে দেওয়া হবে না : হেফাজত আমির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে খুলতে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শনিবার (৫ জুলাই) রাজধানীর বারিধারায় হেফাজতের আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যেও তিনি এই মন্তব্য করেন।

আল্লামা বাবুনগরী বলেন, ‘সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। অতীতে দেখা গেছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামী শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে।

এসব হস্তক্ষেপ জাতীয় সার্বভৌমত্ব ও মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার সামাজিক, পারিবারিক ও ধর্মীয় কাঠামো ইসলামী মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত। এই দেশের সংস্কৃতি, পরিবারব্যবস্থা ও নৈতিক রীতি-নীতিকে অক্ষুণ্ন রাখা আমাদের ধর্মীয় ও নাগরিক দায়িত্ব।

মানবাধিকারের নামে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টার বিরোধিতা করে বাবুনগরী বলেন, ‘আল্লাহ তায়ালা মানুষকে নারী ও পুরুষ—দুই স্বতন্ত্র পরিচয়ে সৃষ্টি করেছেন। ইসলাম একমাত্র বৈধ বিবাহের পদ্ধতি নির্ধারণ করেছে—পুরুষ ও নারীর মধ্যে। নারীর সঙ্গে নারীর বা পুরুষের সঙ্গে পুরুষের তথাকথিত সমকামিতা ইসলাম ও প্রকৃতির পরিপন্থী। এসব বিকৃত ধারণা সমাজে অবাধ যৌনাচার, পারিবারিক অবক্ষয় ও নৈতিক ধ্বংস ডেকে আনে।

জমিয়তুল উলামা বাংলাদেশ ও হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বাংলাদেশের ঈমানদার তৌহিদি জনতা দেশের স্বাধীনতা, ইসলামী মূল্যবোধ ও সামাজিক নৈতিকতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো ইনশাআল্লাহ।’

 

সূত্র: কালের কণ্ঠ