সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

জাতিসংঘের ওয়েবসাইট থেকে ‘নিখোঁজ’ মধ্যপ্রাচ্য নিয়ে ভোটের সূচি

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
জাতিসংঘের ওয়েবসাইট থেকে ‘নিখোঁজ’ মধ্যপ্রাচ্য নিয়ে ভোটের সূচি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাহরাইন প্রস্তাবিত হরমুজ প্রণালিুবিষয়ক এক প্রস্তাবের ওপর ভোট গ্রহণের যে সময়সূচি আগে নির্ধারিত ছিল, তা দৈনিক কার্যসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, দোসরা এপ্রিল প্রকাশিত এক সূচিতে দেখা গিয়েছিল, স্থানীয় সময় সকাল ১১টা (১৫:০০ জিএমটি) মধ্যপ্রাচ্যবিষয়ক একটি প্রস্তাবের ওপর ভোট গ্রহণের সময় নির্ধারিত। কিন্তু শুক্রবার, তেসরা এপ্রিল ওই ভোট আর জাতিসংঘের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না।

এই বৈঠক সূচি থেকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানানো হয়নি এবং এই পোস্ট প্রকাশের সময় পর্যন্ত ভোট গ্রহণের নতুন তারিখ জাতিসংঘ ঘোষণা করেনি।

 

সূত্র: বিবিসি বাংলা