সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

জম্মুতে গাড়ি ও স্কুটির সংঘর্ষে বৃদ্ধ আহত, চালকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া
জম্মুতে গাড়ি ও স্কুটির সংঘর্ষে বৃদ্ধ আহত, চালকের বিরুদ্ধে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের জম্মু শহরে গতকাল রবিবার (২৮ জুলাই) এক চাঞ্চল্যকর ঘটনায় এক যুবকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, প্রথমে এক বৃদ্ধের স্কুটি ও অভিযুক্তের গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, এরপর অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়ি ঘুরিয়ে বৃদ্ধকে আবার ধাক্কা দেন।

এই ভয়াবহ ঘটনা ঘটে শহরের অ্যালোরা টেক্সটাইলের কাছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি গান্ধী নগর থেকে গ্রিনবেল্ট পার্কের দিকে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

সেই সময় স্কুটিটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এরপর চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি উল্টে দেন ও বৃদ্ধকে আবারও ধাক্কা দেন, ফলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে জম্মুর জিএমসি হাসপাতালে নিয়ে যান। এদিকে, ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ গান্ধী নগর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৮১ (বেপরোয়া গাড়ি চালানো), ১০৯ (অপরাধে সহায়তা) ও ১২৫(ক)-এর (চেষ্টা করে গুরুতর আঘাত করা) অধীনে একটি এফআইআর দায়ের করেছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। জানা গেছে, গাড়িটির মালিক রাজিন্দর আনন্দ। পুলিশ সুপারিনটেনডেন্ট অজয় শর্মা জানান, গাড়িটি চালাচ্ছিলেন রাজিন্দর আনন্দের ছেলে মনন আনন্দ।

পুলিশের মুখপাত্র জানান, ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং একাধিক প্ল্যাটফর্মে খবরটি প্রকাশিত হয়েছে।

পুলিশের অনুমান, অভিযুক্ত চালক জম্মু ছেড়ে পালিয়েছে এবং তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। 

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া