নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও সাবেক রাসিক মেয়র মো. মিজানুর রহমান মিনু বলেছেন, জনবিচ্ছিন্ন এই সরকারকে জনবিস্ফোরণের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে পতন ঘটানো হবে। আর এই পতনের জন্য কার্যকরী আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করতে প্রকৃত সংগঠন করা ব্যক্তিদের দলে ঠাঁই দেওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর তাঁতী দলের আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি। প্রধান বক্তা ছিলেন তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বাহার উদ্দিন বাহার।
এসময় মিনু জীবন দিয়ে হলেও বিএনপিকে টিকিয়ে রাখতে এবং বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে হবে আহ্বান জানান।

সভায় খুব অল্প সময়ের মধ্যে প্রতিটি উপজেলা, থানা, পৌরসভা ও ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরামর্শ দেয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও মহানগর বিএনপি’র সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজী হেনা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা মামুন , তাঁতী দল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজামাল, জেলা তাঁতী দলের সভাপতি সাবাউল, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহি রেজভি, সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান পরাগ, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম মাসুদ, রফিকুল ইসলাম, মতিহার থানা তাঁতী দলের সভাপতি মিলন হোসেন, রাজপাড়া থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, রাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম রেজা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিভিন্ন উপজেলা, থানা, ওয়ার্ড নেতাকর্মী।
স/শা










