নিজস্ব প্রতিবেদক:
জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে রাজশাহীর প্রতিটি জেলায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমেইউনিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই এই ইউনিটের কার্যক্রম ও পরিধি জেলাপর্যায়ে বিস্তৃত হবে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি খুরশীদ হোসেন একথা জানান।

- ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, রাজশাহী অঞ্চলে জঙ্গি পরিস্থিতি এখন পুরোটাই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বিশেষ করে যেসব জঙ্গি ইতোমধ্যে যারা জামিনে জেল থেকে বেরিয়েছে তাদের ওপরও গোয়েন্দা নজরদারি রয়েছে। তবে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে জনগণকে সাথে পুলিশ কাজ করে যাবে।
এসময় তিনি জানান, পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের ২৬জন সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। এরমধ্যে- চোরাচালান মালঅমাল উদ্ধারে গ-গ্রুপে চাাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথম ও জয়পুরহাট দ্বিতীয়। খ গ্রুপে নাটোর জেলা প্রথম এবং ক গ্রুপে বগুড়া জেলা ৩য় হয়েছে।
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় গ- গ্রুপে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথম হয়েছে। এছাড়া পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যক্রমে সারা দেশে রাজশাহী ৪র্থ ও বগুড়া ৫ম হয়েছে।
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া ও নিশারুল আরিফ ছাড়া আট জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
স/আর









