সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

ছোট ভাইয়ের লাশ রেখে সৌদি গেলেন কুমিল্লার মেহেদী

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ছোট ভাইয়ের লাশ রেখে সৌদি গেলেন কুমিল্লার মেহেদী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে প্রবাসী বড় ভাই মেহেদীকে বিমানবন্দরে পৌঁছে দিতে কুমিল্লা থেকে মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিল ছোট ভাই ইব্রাহিম খলিল (১৪)। পথে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম। কিন্তু এমন পরিস্থিতিতেও ছোট ভাইয়ের লাশ দাফন না করেই সৌদি আরবে চলে যেতে হয়েছে বড় ভাই মেহেদীকে।

সোমবার (২৩ ফেব্রুযারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে মাইক্রোবাস চালক মো. শাহীন ও তার পাশে বসা ইব্রাহিম খলিল নিহত হয়।
নিহত ইব্রাহিম ব্রাহ্মণপাড়া উপজেলার ছান্দ্রা গ্রামের বাসিন্দা এবং চান্দুয়া গাউছিয়া আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গতকাল সোমবার বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যরা জানায়, জীবিকার তাগিদে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মেহেদী।

জানা যায়, সৌদি আরবে যাওয়ার জন্য মেহেদী হাসানের ফ্লাইট ছিল দুপুর ১টা ২০ মিনিটে। তাকে পৌঁছে দিতে কুমিল্লা থেকে মাইক্রোবাসে রওনা দেন বাবা জয়নাল আবেদীন (৫৫), স্ত্রী সানজিদা আক্তার (১৮), ভাগনি ফারজানা আক্তার (১০), ভাগ্নে মো. ইমন (১৫) ও ছোট ভাই ইব্রাহিম খলিল (১৪)। পথে মালিখিল এলাকায় একটি ট্রাক হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে আসা মাইক্রোবাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ছোট ইব্রাহিম ও মাইক্রোবাস চালক শাহীন নিহত হন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।