সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

ছেলে মাদরাসায় গিয়ে দেখলেন পড়ে আছে বাবার গলাকাটা লাশ

নিউজ ডেস্ক২৮ মে ২০২১২ মিনিট পড়া
ছেলে মাদরাসায় গিয়ে দেখলেন পড়ে আছে বাবার গলাকাটা লাশ

বগুড়ার শাজাহানপুরে গভীর রাতে মাদরাসার কক্ষে ঢুকে জয়নাল আবেদীন (৬৫) নামে এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের মৃত মীর বক্তারের ছেলে।

শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুক জানান, নিহত জয়নাল আবেদীনের ছেলে আবু কাসেম মূলত মাদরাসার নিয়োগপ্রাপ্ত নৈশপ্রহরী। সড়ক দূর্ঘটনায় আবুল কাসেম শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তার বাবা জয়নাল আবেদীন ও আবুল কাসেম দু’জনে মিলে ভাগাভাগি করে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ থাকতে পারে তা তিনি জানেন না।

আবুল কাসেম জানান, তার বাবা ভোর সাড়ে ৫টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরতেন। আজ ৭টার দিকেও বাড়ি না ফেরায় তিনি মাদরাসায় এসে স্থানীয় দুই ব্যক্তির সহায়তায় মাদরাসার মূল ফটকের ছিটকি খুলে ভিতরে ঢোকেন। মাদরাসার কক্ষে গিয়ে দেখতে পান বিছানায় তার বাবার নাড়িভুঁড়ি বের হওয়া গলাকাটা লাশ উপুড় হয়ে পড়ে আছে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ