নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাসির উদ্দিনকে (২৫) গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার রাত ১২টার দিকে মহানগরীর একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সূত্রে জানতে পেরে নগরীর বালিয়াপুকুর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার নামে থানায় নাশকতার একাধিক মামলা আছে।
নাসির উদ্দিন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম সিরিজের শিক্ষার্থী। তার বাড়ি কুড়িগ্রামে বলেও ওসি জানান।
স/অ










