সদ্য প্রকাশিত
জাতীয়

ছাত্রলীগের সভাপতি শোভন সম্পাদক রাব্বানী

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
ছাত্রলীগের সভাপতি শোভন সম্পাদক রাব্বানী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী দুই বছরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ওপর অর্পিত ক্ষমতা বলে এ কমিটির অনুমোদন করেন তিনি।

মঙ্গলবার (৩১ জুলাই) আওয়ামী লীগ সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন কমিটিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।