সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

ছাগলের পেটে ভুতের বাচ্চা!

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
ছাগলের পেটে ভুতের বাচ্চা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছাগলের প্রসবকৃত ‘ভূতের বাচ্চা’ নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে তোলপাড়। দেখতে ভয়ংকর ‘অদ্ভুদাকার’ এক মুখমণ্ডল।
এটি উপজেলার শালীহর গ্রামের মুন্সীর চক এলাকার কৃষক ইদ্রিছ আলীর বাড়িতে গতকাল মঙ্গলবার রাত ৭টায় ছাগলের এ বাচ্চা প্রসব হয়। প্রায় ১২ ঘণ্টা জীবিত ছিল। বুধবার সকালে বাচ্চাটি মারা যায়।
বাচ্চাটি প্রসবের পরপর ছড়িয়ে পড়ে ছাগলের পেটে জন্ম নিয়েছে মনুষ্যাকৃতির বাচ্চা! এরপর উপচেপড়া মানুষের ভিড় জমে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, প্রসবকৃত ছাগলের মুখমণ্ডল দেখতে কাটা জাম্বুরার মতো লালচে, যার মধ্যে জিহ্বা ও চোখও আছে। মাথাটা মনুষ্য আকৃতির, চুলও খাটো। কপালটা অস্বাভাবিক বড়ো। তবে শিং নেই। যা দেখার পর প্রচার হয় এটা ‘ভূতের বাচ্চা’! দেখতে এসে অনেকে ভয়ও পান।
মৃত ওমর আলীর পুত্র মো. ইদ্রিছ আলী জানান, দুই বছর বয়সী এ ছাগলটি দ্বিতীয়বার গর্ভধারণ করেছিল। প্রথম শাবক বাচ্চা সুস্থ ছিল, দ্বিতীয়বার এমন অস্বাভাবিক বাচ্চা প্রসবের ঘটনা ঘটে। তবে মা ছাগলটি সুস্থ্য রয়েছে।
ইদ্রিছ আলীর স্ত্রী খোদেজা খাতুন জানান, এমন দৃশ্য কখনও দেখি নাই। ভয় লাগে!
আরেক দর্শনার্থী রাবেয়া খাতুন জানান, দেখলেই আঁতকে উঠি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি বেজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান জানান, এটি জন্মগত ত্রুটি।