সিল্কসিটিনিউজ ডেস্ক:
এক ব্যক্তির চোখ থেকে চিকিৎসকরা বের করে আনলেন লম্বা এক কৃমি। আর সেই অস্ত্রোপচারের ভিডিও নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়ায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ঘটনা ভারতের কর্নাটকের এক হাসপাতালের। ৬০ বছর বয়স্ক এক ব্যক্তি তাঁর চোখে অস্বস্তি নিয়ে ভর্তি হন সেখানে। পরীক্ষা করে দেখা যায়, তাঁর চোখে বাসা বেঁধেছে এক দীর্ঘ কৃমি।

যে কোনও মুহূর্তে ওই ব্যক্তি তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারেন, এই আশঙ্কায় চিকিৎসক শ্রীকান্ত শেট্টি যত দ্রুত সম্ভব কৃমিটিকে চোখ থেকে বের করে আনতে উদ্যোগ নেন।
পুরো অস্ত্রোপচারটির একটি ভিডিও তোলা হয় এবং পরে সেই ভিডিও অনলাইনে পোস্ট করা হয়। চোখ থেকে কৃমিটিকে বের করে আনার পরে দেখা যায়, তার দৈর্ঘ্য প্রায় ১৫ সেন্টিমিটার। চিকিৎসকদের অনুমান, মশার কামড় থেকে এই জাতীয় কৃমি মানুষের শরীরে সংক্রমিত হয়। সূত্র: এবেলা










