সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

নিউজ ডেস্ক১২ জুলাই ২০২৬১ মিনিট পড়া
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম একই উপজেলার গড়গড়ি গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে আয়েশা বেগম মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় আসেন এবং ট্রেন আসার সময় জানতে চান। এরপর দুপুর পৌনে ১টার দিকে খুলনাগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন এলে তিনি চলন্ত ট্রেনের সামনে গিয়ে রেললাইনে মাথা দিয়ে দেন।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, আয়েশা বেগম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

তার এক ছেলে ও এক মেয়ে অসুস্থ, তাই তাদের পেছনে অনেক খরচ লাগে, যা নিয়মিত জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সংসারেও ছিল অভাব, এসব কারণে আয়েশা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ বলেন, ‘চলন্ত ট্রেনে মাথা দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে।

পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’