সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন এই জলবিদ্যুৎ প্রকল্পটি তিব্বতের মালভূমি থেকে ২ হাজার মিটার নিচে প্রবাহিত হওয়ার ৫০ কিলোমিটার দীর্ঘ নদীপথে মোট পাঁচটি বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
কেন উদ্বিগ্ন ভারত ও বাংলাদেশ?
ইয়ারলুং সাংপো নদী তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করেছে।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল স্টেকলার বলেছেন, বাঁধ নির্মাণের ফলে পানির সঙ্গে বয়ে আসা পলি নদীর নিচু অংশে পৌঁছাবে না, যা কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সরবরাহ করে।
উল্লেখ্য, ১৯৬০ সালে এই অঞ্চলেই ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ হয়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, ‘ইয়ারলুং জাংবো জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ সম্পূর্ণ চীনের সার্বভৌম অধিকারভুক্ত বিষয়। এটি পরিচ্ছন্ন শক্তি উৎপাদন এবং বন্যা প্রতিরোধে সাহায্য করবে।’ তারা আরো দাবি করেছে যে চীন ইতোমধ্যে নদীর পানিপ্রবাহ, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ প্রশমন বিষয়ে নিচু এলাকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে ভারতের পররাষ্ট্র ও জলসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে গবেষক মোদক বলেন, প্রকল্পের প্রভাব অতিরঞ্জিত হতে পারে। কারণ ব্রহ্মপুত্রে যে পরিমাণ পানি প্রবাহিত হয় তার বড় অংশই বর্ষাকালে হিমালয়ের দক্ষিণাংশে পড়ে যাওয়া বৃষ্টিপাত থেকে আসে। চীনা অংশ থেকে নয়। তিনি আরো বলেন, চীনের প্রকল্পটি ‘রান-অব-দ্য-রিভার’ ধাঁচের, অর্থাৎ পানির প্রবাহ বাধাগ্রস্ত না করে কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদন করা হবে।
ভারত নিজেও সিয়াং নদীতে (চীনা অংশে যেটিকে বলা হয় ইয়ারলুং সাংপো) দুটি জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করেছে। যার মধ্যে একটি ১১.৫ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্প হবে দেশের সবচেয়ে বড়, যদি এটি বাস্তবায়ন হয়।
গবেষক মোদক বলেন, এসব প্রকল্পের মাধ্যমে ভারত নদী ব্যবহারের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে, যেন ভবিষ্যতে চীন একতরফাভাবে পানি সরাতে না পারে।
এই বাঁধ একটি ভূমিকম্পপ্রবণ ও জলপ্রবাহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে নির্মিত হচ্ছে। এ বছরের শুরুতে তিব্বতে একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর বিশেষজ্ঞরা নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন। এর পাশাপাশি হিমবাহ থেকে সৃষ্ট হ্রদের পানি উপচে পড়া, ভূমিধস এবং ভয়াবহ ঝড় এই প্রকল্পকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
পানি ও বাঁধ নিয়ে আন্তর্জাতিক বিরোধ নতুন কিছু নয়। কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে জলবণ্টন চুক্তি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। অন্যদিকে মিসর ও ইথিওপিয়ার মধ্যেও নাইল নদীর ওপর নির্মিত বাঁধ নিয়ে তীব্র বিরোধ রয়েছে।
সূত্র : রয়টার্স










