সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

চিকিৎসকের পোশাক পরে কাবুলে হামলা, নিহত ৩০

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
চিকিৎসকের পোশাক পরে কাবুলে হামলা, নিহত ৩০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সর্ববৃহৎ সামরিক হাসপাতালে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা চিকি‍ৎসকের পোশাক পরে হাসপাতালে ভেতরে ঢুকে গুলিবর্ষণ ও তাণ্ডব চালান। এতে ৩০ জন নিহত হয়েছেন।

বুধবার (০৮ মার্চ) দুপুরে কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে দি সরদার দাউদ খান নামে ৪শ শয্যার সামরিক হাসপাতালে এ হামলা চালানো হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুইজন নিহত এবং ১৩ জন আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

পাল্টা আক্রমণে চার হামলাকারী নিহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

হাসপাতালের এক কর্মচারী বলেন, তিনি একজন বন্দুকধারীকে ডাক্তারের পোশাক পরে এলোপাতাড়ি গুলি করে দুইজনকে হত্যা করতে দেখেছেন।