চারঘাট প্রতিনিধি:
চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল।

চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মুকুট, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, সাবেক পৌর কাউন্সিলর মোজাফ্ফর হোসেন, চারঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাররফ হোসেন, চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক সান্টু, কোষাধ্যক্ষ মিঠু রানাসহ উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
সভাশেষে মরহুমার রুহের শান্তি কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন চারঘাট মডেল মসজিদের পেশ ইমাম আতিকুর রহমান।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ৮০ বছর বয়সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে জাকিরুল ইসলাম বিকুল বলেন, বেগমখালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নেতৃত্বে পরিচালিত সংগ্রাম এবং নারীর ক্ষমতায়নে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি আরও বলেন, বাংলাদেশ একজন অভিজ্ঞ, সাহসী ও প্রতিশ্রুতিশীল নেত্রীকে হারিয়েছে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন।









