নিজস্ব প্রতিবেদক :
জশাহীর চারঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর ব্রিজ এলাকায় এ অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন—উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা মো. আলম (৩১) ও মো. ইউসুফ (৩৯)। জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় শাহিনুর রহমান শাহিন নামের আরেকজন কৌশলে পালিয়ে গেছেন।
এ নিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক শাহিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।









