সদ্য প্রকাশিত
রাজশাহী

চারঘাটে ১০ ডাকাত আটক, দুটি মহিষ ও ট্রাক জব্দ

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
চারঘাটে ১০ ডাকাত আটক, দুটি মহিষ ও ট্রাক জব্দ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে দুটি মহিষ ও ট্রাকসহ ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ডাকাতি করার কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ রোববার ভোরে বাঘা-চারঘাট সংযোগ সড়কের হলিদাগাছি রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার নগরবন্দর গ্রামের সাইদুল ইসলাম ওরফে মুন্না (২১), বগুড়ার কাহালু উপজেলার উত্তরা গ্রামের সেলিম হোসেন (২৫), মাগুরা গ্রামের ওবায়দুর রহমান (৩০), দশমাইল গ্রামের সেলিম রেজা (৩৮), কুড়িগ্রামের উলিপুর উপজেলার মৌজা মধুপুর গ্রামের নজরুল ইসলাম (২৭)
ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের রাহুল আলী (২৭), ধুনট উপজেলার বিলচাতরি গ্রামের আবদুল খালেক (৩৮), শিবগঞ্জ উপজেলার দুদাহার গ্রামের আলম হোসেন (৩৫), শেরপুর উপজেলার উদগ্রামের লুৎফর রহমান (৩০), ছোট ফুলবাড়ি গ্রামের রুবেল হোসেন (৩৩)। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, তারা একটি ট্রাকে করে দুটি মহিষ নিয়ে যাচ্ছিল।
টহল পুলিশ ট্রাকের গতিরোধ করে তলাশি করলে ট্রাক থেকে একটি করে হাতুড়ি, ছুরি ও কাস্তে উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকেও জব্দ করা হয়েছে। মহিষ দুটি কোথায় পাওয়া গেছে সে ব্যাপারে আটককৃতরা কোনো তথ্য দিচ্ছেন না।
তাই তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে আটককৃতদের নামে নিজ নিজ এলাকার থানায় চুরি, ডাকাতি, চোরাচালান, খুন ও অপহরণসহ নানা আইনের একাধিক করে মামলা আছে ওসি জানান।
স/তা