সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

চারঘাটে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২২১ মিনিট পড়া
চারঘাটে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর চারঘাট উপজেলায় সাপের কামড়ে পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাগরী বেগম (৩৮)। তিনি শলুয়া ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আক্তার হোসেনের স্ত্রী।

মৃত নারীর স্বজনরা জানান, সকাল ৯টার দিকে সাগরী বেগম রান্নাঘর পরিষ্কার করছিলেন। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘নিজ বাড়িতে বিষাক্ত সাপের কামড়ে সাগরী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখছি।

এএইচ/এস