সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় ফনি ভূষণ সাহা (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফনি ভূষণ উপজেলা সদরের সাহাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলাধীন বরকামতা গ্রামের শ্রী শ্রী দুর্গা বাড়িতে ১৪ দিনব্যাপী কীর্তন চলছে।
ফনি সাহা কীর্তন থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত বাসচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের বাড়ি মহাসড়কের পাশে থাকায় দুর্ঘটনার পরপর মরদেহ নিয়ে যায় পরিবারের সদস্যরা।’










