সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফারণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। বুধবার দুপুর ২টার দিকে কলেজ শহীদ মিনারের সামনের রাস্তার পাশে আম গাছের নিকট পরপর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।

 

কলেজ অধ্যক্ষ অধ্যাপক মঞ্জুর রেজা সিল্কসিটি নিউজকে জানান, দুপুর ২টার দিকে কলেজ শহীদ মিনারের সামনের রাস্তার পাশে আম গাছের নিকট  দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটে।  তারা শব্দ শুনে পুলিশে খবর দেন এবং কলেজের ফটকগুলি বন্ধ করে দেন। এ সময় ৮-১০ জন যুবককে ধারাল অস্ত্র নিয়ে কলেজের মূল ফটক দিয়ে ঢুকে পেছনের মসজিদ সংলগ্ন গেট দিয়ে দৌড়িয়ে বেরিয়ে যেতে দেখা যায়। তাদের কলেজের ছাত্র বলে মনে হয়নি এবং চিহ্নিত করা যায়নি। এরপর পুলিশে খবর দিলে পুলিশ ও র‌্যাবের টহল দল দ্রুত কলেজে পৌঁছায়।

 

এ ব্যাপারে সদর থানার পরিদর্শক(তদন্ত) চৌধুরী জোবায়ের আহমেদ  জানান, তাদের দুটি দল কলেজে এবং আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে। ঠিক কি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশ চারিদিকে তল্লশী চালাচ্ছে। এ ঘটনায় কেউ আহত বা আটক হবার সংবাদ পাওয়া যাযনি।
স/অ