চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সড়কে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

নিজস্ব প্রদিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চার জন নিহত হয়েছেন। সোমবার পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে সোমবার বিকালে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মিজানুর রহমান ও তার ছেলে সাগর আলী। গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক বাবর আলী নিহত হয়েছেন।

তিনি উপজেলার নজিরপুর পাথরপুজা গ্রামের খোদা বখসের ছেলে। ওই ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুপুর আড়াইটায় রহনপুর পৌর এলাকার কলোনির মোড়ে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। আহতরা হলেনÑনওগাঁর নিযামতপুর উপজেলার গাঙ্গর এলাকার নাদিম ও তুষার। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দ্বিগ্রাম লাইনপাড়ার আনসার আলীর ছেলে রাজু আহমেদ।

নওগাঁ ও মান্দা : মান্দা উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার বিকাল ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সাপাহার চৌধুরীপাড়ার এনামুল হক চৌধুরীর ছেলে আলভী রব্বানী জিসান ও একই এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর।