চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, মামলা-কারাদণ্ড

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৩ কেজি ১০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মহল্লার মাসুদ রানা (৩৩), আব্দুর রহিম (৩৫) ও শিবগঞ্জের রসুনচক সাতরশিয়া গ্রামের নাজমুল হক (৫৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টায় নিজ বাড়ির এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন নাজমুল হক। এর আগে দুপুর ১২টায় সদর উপজেলা থেকে ২০ গ্রাম গাঁজা ও হেরোইনসহ গ্রেপ্তার হন মাসুদ রানা ও রহিম।

রাত সাড়ে ৯টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল কায়েস জানান, গ্রেপ্তার মাসুদ রানা ও রহিমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

অপরদিকে নাজমুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।