সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হেলমেট বিতরন

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হেলমেট বিতরন

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সড়ক দূর্ঘটনা হ্রাস ও মানুষের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট বিতরন কার্যক্রম শুরু করেছে।

সোমবার বেলা সাড়ে ১০টায় পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্ধোধন করেন। কার্যক্রমের প্রথম ঘন্টায় প্রায় ৪০টি হেলমেট বিতরন করা হয়।

 

কার্যক্রম তদারককারী ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) খলিলুর রহমান জানান, মোটরসাইকেল ও অনান্য মোটরযানের কাগজপত্র পরীক্ষা সহ বিভিন্ন দামের নায্য মূল্যের হেলমেট এই পয়েন্ট থেকে বিক্রয় করা হচ্ছে। ভিন্ন ধরনের কার্যক্রমটিতে মানুষ ভাল সাড়া দিচ্ছে বলেও জানান তিনি। উদ্যেগটি অব্যহত থাকবে বলেও জানান তিনি।

স/অ