সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি হবে জাপানে : কৃষি সচিব 

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানি হবে জাপানে : কৃষি সচিব 
গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের প্যাকেটজাত ও মানসম্মত আম পুরো মৌসুমজুড়ে জাপানে রপ্তানি করা হবে। এছাড়া অন্যান্য দেশেও আম রপ্তানিতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আম উৎপাদন হচ্ছে। তবে দেশ ও দেশের বাইরে সুনাম রয়েছে চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত সুমিষ্ট আমের।
সচিব আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত হলেও আমকেন্দ্রিক কোন শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। আগামীতে যেন এ জেলায় শিল্পাঞ্চল গড়ে তোলা যায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুরে  বারি গম-৩৩ ও খামারি মোবাইল অ্যাপের প্রদর্শনীতে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন। পরে সচিব স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
এতে স্মার্ট কৃষক তৈরিতে কৃষি অ্যাপস ব্যবহার ও সুফল বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, ক্রপ জোনিং প্রকল্পের কো-অর্ডিনেটর ড. আবদুস ছালাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, আম গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল প্রামাণিকসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে কৃষি সচিব আমনুরায় বিনা মসুর-৮ ও বারি সরিষা ১৮ মাঠ পরিদর্শন করেন।