সব খবর

চলে গেলেন ভাস্কর মৃণাল হক

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০২০১ মিনিট পড়া

চলে গেলেন খ্যাতিমান ভাস্কর মৃণাল হক। অসুস্থতাজনিত কারণে গত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৃণাল হক ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে সুগার লেভেল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মৃণাল হককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

ট্যাগ: