চট্টগ্রাম রাঙামাটি সড়কের যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা। শনিবার (২৬ জুলাই) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে বাস বা ট্রাকের কেউই হতাহত হয়নি।
বাসে থাকা অন্তত ৪০ যাত্রী নিরাপদ আছে।ঘটনাস্থলে উপস্থিত থাকা বাস মালিক সমিতির সদস্য মো. দিদার এই প্রতিবেদকে মোবাইল ফোনে বলেন, ‘বাসের ড্রাইভার বাস চালানো অবস্থায় স্ট্রোক করে অসুস্থ হয়ে বাসের কন্ট্রোল হারিয়ে ফেলেন। তিনি অনেক চেষ্টা করে বাসের গতি কমিয়ে আনেন তবে বিপরীত দিক থেকে বালুভর্তি ট্রাক না এলে আমরা কেউ বেঁচে থাকতাম না। ট্রাকের গতি বেশি থাকলে আজ হয়তোবা এ বাসের কেউই জীবিত থাকতেন না, বাস পাশের কয়েক শ ফিট গভীর খাদে পড়ে যেত ‘
তিনি জানান, বাসচালককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।