সবশেষ
নারী

চরফ্যাশনে ১৫ নারীকে সেলাই মেশিন উপহার

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলার চরফ্যাশনে সেলাই প্রশিক্ষণ শেষে ১৫ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় স্থানীয় অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠান হয়।

চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এম আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল মিয়া। বক্তৃতা করেন সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল, বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা ও চরফ্যাশন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, শুভসংঘ জেলা কমিটির সভাপতি শাফায়াত হোসেন।

চরফ্যাশনে ১৫ নারীকে সেলাই মেশিন উপহারবক্তারা বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোটির ব্যাপক প্রশংসা করে বলেন, এর মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষকে স্বাবলম্বী করা হচ্ছে। এর আগে রমজানে ইফতার সামগ্রী প্রদান, মাদক নির্মূলে স্কুল-কলেজে সভা-সেমিনার, দুস্থ ও প্রতিবন্ধীদের কলেজে ভর্তির জন্য নগদ অর্থ প্রদান, অসচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়া প্রভৃতি কাজের মাধ্যমে বিশাল বড় মনের পরিচয় দিয়েছে বসুন্ধরা।

প্রশিক্ষণার্থী নাহিদা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ আমাদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়েছে। এর মাধ্যমে আমাদের সংসারে আসবে সচ্ছলতা।

এ জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে প্রাণভরে দোয়া করছি।’
আরেক প্রশিক্ষণার্থী শারমিন বেগম বলেন, ‘এখন থেকে আমি সেলাই কাজের মাধ্যমে ইনকাম করে স্বামীর সঙ্গে বাড়তি আয় করতে পারব। পরিবার-পরিজন নিয়ে ভালো থাকব। তাই বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।

’
জবিতে ফটো কনটেস্ট শুরু ১৬ নভেম্বর : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে শাখা বসুন্ধরা শুভসংঘ ‘জকসু ফটো কনটেস্ট’ নামে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৬ নভেম্বর শুরু হয়ে জকসুর ফলাফল ঘোষণা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের নির্বাচনী আমেজ, প্রচারণা, জনসংযোগসহ জকসু নির্বাচনকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলবেন জবি শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় ১০ জনকে পুরস্কার দেওয়া হবে। ছবি পাঠাতে হবে

ই-মেইলে shuvosangho.jnu@gmail.com ঠিকানায়।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলির মধ্যে রয়েছে ফ্রি রেজিস্ট্রেশন; সর্বোচ্চ তিনটি ছবি এবং একবারই দেওয়া যাবে; ছবির সঙ্গে মেইলে পূর্ণ নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে; নিজের মোবাইল ফোনে ধারণকৃত মূল ছবি ফাইল করে মেইলে দিতে হবে; ছবিতে ওয়াটারমার্ক, স্বাক্ষর, লোগো গ্রহণযোগ্য নয়; ছবির গুণগত মান ও লাইক কমেন্টের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে।