রাজশাহী

ঘোষণা ছাড়াই কর্মবিরতিতে রামেক ইন্টার্ণ চিকিৎসকরা

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: কোন ঘোষণা ছাড়াই কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসকরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার পরে থেকে ইন্টার্ণ চিকিৎসকরা হাসপাতালের ‍ওয়ার্ডে তেমন যায়নি বলে জানায় রোগীর স্বজনরা। তারা বলছেন, চিকিৎসকরা সন্ধ্যার আগে যা সেবা দিয়েছেন, রাতে তেমন কেউ আসেনি রোগীদের কাছে।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্মবিরতি না। তবে ইন্টার্ণ চিকিৎসকরা কোন কোন ওয়ার্ডে আছে আবার নাই। করণ গতকালের বিষষটা নিয়ে একটু সমস্য। আমরা ইন্টার্ণ চিকিৎসকদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে সববো। আশা করি সমাধান হয়ে যাবে। 

রামেকে চিকিৎসা নিতে আশা আবদুর রহমান বলেন, আমার ছেলেকে গতকাল সকালে ভর্তি করেছি। চিকিৎসা চলছে মোটামোটি। রাতে কোন ডাক্তার আসেনি। সিস্টারগুলোকে (নাস) ডাকলে তারা আসছে।

অন্যদিকে, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তি আবু বকর সিদ্দিকের খালু। আর সিথিল রহমান সম্পর্কে ওই ব্যক্তির ভাগ্নি জামাই। তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল চার দিকে রামেক হাসপাতালে ৭ নম্বর ওয়ার্ডে রোগীর মারা যাওয়া নিয়ে স্বজনদের সাথে ইন্টার্ণ ডাক্তারদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগরীর সাধুর মোড় রাণীনগর এলাকার চাঁদ সরদারের ছেলে শাহীন (৩৫) রামেক হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রোগীর স্বজনদের দাবি দায়িত্বে অবহেলা এবং সুচিকিৎসা না হওয়ায় শাহীনের মৃত্যূ হয়। দায়িত্বে অবহেলার কথা নিয়ে ৭ নম্বর ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার মাহাফুজুর রহমানের সাথে নিহতের স্বজনদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রামেক হাসপাতালের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোগীর স্বজন রানীনগর এলাকার সাইদুর রহমানের ছেলে সিথিল (২৫) এবং আহমদ আলীর ছেলে বাংলাদেশ ব্যাঙ্কের কর্মকর্তা আবু বকরকে আটক করে নিয়ে আসে। পরে তাদের রাজপাড়া থানায় নিয়ে যায়।

 

স/আ