সিল্কসিটিনিউজ ডেস্ক:


নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে মোরসালিন মিয়া (১৫) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকালে প্রতিবেশী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা করে সে। স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দিলে সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক মোরসালিন উপজেলার চাকুয়া ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা সাজিদ মিয়ার ছেলে। গতকাল রোবার সকাল ১০টার দিকে সে তার প্রতিবেশীর মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই কিশোরী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে যায়। পরে মোরসালিনকে তারা ধরে ফেলেন। পুলিশে খবর দিলে সদস্যরা মোরসালিনকে ধরে থানায় নিয়ে আসে।
ওসি মজিবুর আরও জানান, আটক মোরসালিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে তোলা হবে।
সূত্র: আমাদেরসময়










