গোমস্তাপুর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানসিক প্রতিবন্ধী নারী( ৩৫),কে ধর্ষণের অভিযোগে আটক যুবক সঞ্জয় হলদার(৪২)কে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সে উপজেলার চৌডালা ইউনিয়নের পুরাতন বাজার এলাকার সাধু হলদারের ছেলে।
এর আগে রোববার দুপুরে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। গোমস্তাপুর থানার ওসি (তদন্ত)শাকিল হোসেন জানান, গত ৫ জুন রাতে সঞ্জয় তার বাড়ির পাশের বুদ্ধি প্রতিবন্ধী এক নারী( ৩৫)কে

খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি প্রতিবেশী এক যুবক টের পেয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অকপটে ধর্ষণের কথা স্বীকার করে। রোববার ওই নারীর মামা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে দুপুরে পুলিশ তাকে আটক করে।
সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।









