সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
রাজশাহীর খবর

গোমস্তাপুরে চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
গোমস্তাপুরে চাঞ্চল্যকর কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চাঞ্চল্যকর কিশোরী গুধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। রবিবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া গ্রামের মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ নিশান আলী (২২), একই এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ জহুরুল ইসলাম  ওরফে জনি(২১), মোঃ দুরূল ইসলামের ছেলে মোহাঃ শামীম রেজা (২২) ও মোঃ সেন্টুর ছেলে মোঃ হিমেল (২৩)।
সোমবার সকালে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলা কাঠিয়ারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ নিশান আলী, মোঃ জহুরুল ইসলাম ওরফে জনি, মোহাঃ শামীম রেজা ও মোঃ হিমেলকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযুক্তরা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণের গোপন ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরবতীর্তে গোপন ভিডিও ফেসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়ায় ফাঁস করার ভয় দেখিয়ে বহুবার ধর্ষণ ও নগদ অর্থ আদায় করে। এসময় আসামীদের মোবাইল ফোন, পেনড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এঘটনায় গোমস্তাপুর থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
স/আর