চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক৮ জুন ২০২৬১ মিনিট পড়া
oplus_2

গোমস্তাপুর প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা, ওসি( তদন্ত) শাকিল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ, এনজিও প্রতিনিধি মোমেনা খাতুন ও সাবিনা ইয়াসমিন, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম,গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সেলিমউদ্দিনসহ অন্যরা।

কর্মশালায় গ্রাম আদালত বিষয় জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানানো হয়। কর্মশালায় ২০ জন প্রতিনিধি অংশ নেন।