গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সির ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। এই ফেসবুক আইডি হতে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী ও প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়া হয়।

মঙ্গলবার সকালে ওসির ফেসবুক আইডি হতে এধরনের পোষ্ট ও মন্তব্য দেখে ফেসবুক বন্ধুরা সহজেই বুঝে নেয় আইডিটি হ্যাক করা হয়েছে এবং কমেন্টও লিখে ওসির আইডিটি হ্যাক করা হয়েছে।
গোদাগাড়ী থানার ওসি নিজে ফেসবুক আইডিটা উদ্ধারের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হলে পুলিশ ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করলে আইডিটি বন্ধ করে দেয়া হয়। ওসির ফেসবুক হ্যাক হওয়ায় এলাকাই ব্যাপক প্রতিক্রিয়া চলছে। কেউ কেউ হ্যাকর কে চিহিৃত করে বিচারের দাবি জানাচ্ছে।
জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, আমি গোদাগাড়ী মডেল থানায় যোগ দেবার পর ফেসবুক আইডি খুলে সকল কর্মকান্ড সম্পর্কে ফেসবুকে আপলোড দিতাম। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার সকালে হ্যাক হয়ে কিছু ছবি আপলোড করে বিতর্কিত করার চেষ্টা করছিলো। আমি তা বুঝতে পেরে আইডিটি মুঝে ফেলেছি। কারা এ কাজটি করতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।
স/অ









