আব্দুল বাতেন,গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামীলীগের আদর্শে উজ্জী¡বীত হয়ে ২৫০ জন বিএনপি জামায়াত সমর্থিত কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের হরিণবিস্কা উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান করেন তারা।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এসব নেতাকর্মীদের ফুলের মালা ও তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করান।
গোদাগাড়ী উপজেলা গোগ্রাম ইউনিয়ন মহিলালীগের সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা লীগের বর্ধিত সভায় এই যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মজিবুর রহমান, গোদাগাড়ী মহিলালীগের সভাপতি ও রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুফিয়া খাতুন মিলি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণা দেবী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, মাটিকাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক, জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এ সময় গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, যোগদানকৃত বিএনপি জামায়াত সমর্থক এইসব নেতাকর্মী তাদের দলে সক্রীয় কর্মী ছিলেন। কিন্তু তারা বিএনপি জামায়াতের রাজনীতির কোন আদর্শ নীতিগতভাবে মেনে নিতে পারেননি। তাদের দলীয় কর্মকান্ড ভাল না লাগায় অতিষ্ঠ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। ভবিষ্যতে তারা আওয়ামীলীগের সকল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে দেশ সেবায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স/শ










