নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সীমান্তবর্তী সাতপুকুরিয়া জোৎগোপাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হলেন, একই গ্রামের মুনসর রহমানের ছেলে খাইরুল ইসলাম (৪২)।

স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে বড় ভাই খাইরুল ইসলাম ও ছোট ভাই শফিকুল ইসলামের স্ত্রীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ছোট ভাই শফিকুল ইসলাম বড় ভাই খাইরুলকে বাশ দিয়ে আঘাত করে।
এ সময় তিনি গুরুত্বর আহত হয়। পরে খাইরুলকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাপসাপাল ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ হত্যাকাণ্ডের ঘটনার পরে নিহতর স্ত্রী নাজিরা বেগম বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পরে ভাই শফিকুল তার পরিবার নিয়ে পালিয়ে গেছেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি সিল্কসিটি নিউজকে জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতর স্ত্রী নাজিরা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স/আর









